এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টেকসই প্রবৃদ্ধি, গ্রাহকের আস্থা ও উদ্ভাবনে জোর দিয়ে এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ে রূপান্তরের অঙ্গীকারে এনসিসি ব্যাংক তার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিসি ব্যাংক এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ব্যাংকের অগ্রগতি, রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ১৭ মে (রোববার) কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।

ব্যাংকের এমডি এম শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন ও মোরশেদুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার উপস্থিত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, এনসিসি ব্যাংক সব সময় গ্রাহকসেবা ও উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়ে এসেছে। ভবিষ্যতে আমরা শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ে রূপান্তরের মাধ্যমে আরও টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে চাই। ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন বলেন, এই ৩৩ বছরে ব্যাংকটি অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছে। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের আস্থা ধরে রেখে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের সব শাখায় বিশেষ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ব্যাংকের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ