বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বিভাগ: ডকুমেন্টেশন ইউনিট, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার। পদসংখ্যা নির্ধারিত নয়। চাকরির ধরন ফুল টাইম। কর্মস্থল ঢাকা জেলা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ন্যূনতম ৪ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা আবশ্যক। বয়স নির্ধারিত নয়। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বেতন ও আবেদনের নিয়ম
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় ১ জুন ২০২৬। ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।



