দেশের পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে কক্সবাজারে বিশ্বমানের আতিথেয়তা ও নিরাপদ বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করতে চায় 'ছুটি রিসোর্ট কক্সবাজার'। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য শুধু আবাসন নয়, বরং 'ছুটি মানেই প্রিয় আপনজন'—এই দর্শনকে সামনে রেখে একটি মানসম্মত ও পরিবারবান্ধব পর্যটনকেন্দ্র গড়ে তোলা।
গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে চীনা প্রতিষ্ঠানের সহযোগিতা
কক্সবাজারের মতো প্রতিযোগিতামূলক বাজারে স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করতে রিসোর্টটির নির্মাণকাজ পরিচালনা করছে অভিজ্ঞ চীনা প্রতিষ্ঠান। পর্যটন খাতে বড় বিনিয়োগের ক্ষেত্রে আধুনিক নির্মাণশৈলী, পেশাদার ব্যবস্থাপনা ও অতিথিদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি এমন একটি সম্পদ তৈরি করতে চায়, যা দীর্ঘ মেয়াদে দেশের পর্যটন ও বিনিয়োগকারী উভয় পক্ষের জন্যই লাভজনক হবে।
আতিথেয়তায় স্বকীয়তা ও প্রযুক্তিনির্ভর সেবা
আতিথেয়তায় স্বকীয়তা বজায় রাখতে 'ছুটি রিসোর্ট কক্সবাজার' দক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার ওপর জোর দিচ্ছে। বিশেষ করে, নির্ধারিত সময়ে ভিলা-১-এর নির্মাণকাজ শেষ করে শেয়ার ওনারদের সাফকবলা রেজিস্ট্রেশন বুঝিয়ে দিয়ে ব্যবসায়িক স্বচ্ছতার নজির স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।
অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগের গতিশীলতা
দেশের সামগ্রিক পর্যটন পরিবেশের দিক থেকে সড়ক ও বিমান যোগাযোগসহ অবকাঠামোগত উন্নয়ন এবং ওয়ান-স্টপ সার্ভিস নিশ্চিত করলে এ খাতে বেসরকারি বিনিয়োগ আরও গতিশীল হবে। ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে 'ছুটি গ্রুপ'কে দেশের অন্যতম বিশ্বস্ত হসপিটালিটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে। এরই ধারাবাহিকতায় কুয়াকাটায় 'ছুটি ভিলা'র নির্মাণকাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
স্বচ্ছতা, আস্থা ও মানসম্মত সেবা—এই ত্রিমুখী লক্ষ্য নিয়েই আগামীর স্মার্ট পর্যটন গড়া 'ছুটি রিসোর্ট কক্সবাজার'-এর সবচেয়ে বড় শক্তি। লেখক: চেয়ারম্যান, ছুটি রিসোর্ট কক্সবাজার।



