রাজধানীতে শুরু হচ্ছে এসএমই বৈশাখী মেলা
বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামীকাল থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী এসএমই বৈশাখী মেলা। মেলায় দেশের দেড় শতাধিক উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেবে, থাকবে ৩০০টির বেশি স্টল।


