সম্মিলিত ইসলামী ব্যাংক ভেঙে যাওয়ার শঙ্কা, ইতালিতে ভাই হত্যা, ইরানের যুদ্ধ শঙ্কা
সম্মিলিত ইসলামী ব্যাংক ভেঙে যাওয়ার শঙ্কা, ইতালিতে ভাই হত্যা

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শনিবার (২ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

ভেঙে যাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক?

দেশের ব্যাংকিং খাতের বহুল আলোচিত পাঁচটি দুর্বল ইসলামি ব্যাংকের একীভূত উদ্যোগ—‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। কার্যক্রম পূর্ণমাত্রায় চালু না হওয়া, প্রত্যাশিত আর্থিক স্থিতিশীলতা না আসা এবং অংশীদার ব্যাংকগুলোর একে একে সরে দাঁড়ানোর আগ্রহ— সব মিলিয়ে এই বৃহৎ উদ্যোগটি ভেঙে যাওয়ার শঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। এরই মধ্যে একটি ব্যাংক আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার আবেদন করেছে। আরেকটি একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে— যা পুরো প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় ইতালিতে ছোট ভাইকে হত্যা বড় ভাইয়ের

ইতালিতে ছোট ভাইকে হত্যার পর বড় ভাই ভিডিও কলে মুন্সীগঞ্জে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি নিহত ছোট ভাইয়ের মরদেহ দেখান। এই ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফের যুদ্ধ শুরুর আশঙ্কা ইরানের, যুক্তরাষ্ট্রের উদ্দেশে হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র কোনও চুক্তিতেই প্রতিশ্রুতিবদ্ধ নয়। তাই এই সংঘাত আবার শুরু হওয়া ‘সম্ভব’। ইরানের সামরিক সদর দফতরের ডেপুটি মোহাম্মদ জাফর আসাদি ফারস নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জন্মদিনে ফারুকীর আত্মপক্ষ সমর্থন, ‘জীবন তো ভুলেরই পাঠশালা’

জন্মদিনে অনেকেই ফিরে তাকান নিজের অর্জনের দিকে, কেউবা ভবিষ্যতের স্বপ্নের দিকে। তবে, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী যেন ফিরে তাকালেন নিজের ভুল, লড়াই, বিতর্ক আর বিশ্বাসের দিকে।

ঢাবির কাউন্সেলিং সেন্টার: জানেন না অধিকাংশ শিক্ষার্থী, যারা জানেন তারাও যান না

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ‘ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর’ চালু থাকলেও বেশিরভাগ শিক্ষার্থীই এই সেবা সম্পর্কে বিস্তারিত জানেন না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা এই কেন্দ্রটি সম্পর্কে অবগত, তাদের একটি বড় অংশই কখনও সেখানে সেবা নিতে যাননি।