ঢাকায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার দুই নারী
ঢাকায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার দুই নারী

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। ভুক্তভোগীদের বরাতে পুলিশ জানায়, ছিনতাইকারী চাপাতি দিয়ে তাঁদের ভয় দেখায় এবং তাঁদের সঙ্গে থাকা লাগেজসহ মূল্যবান জিনিস নিয়ে নেয়।

ঘটনার বিবরণ

ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে, রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায়। পুলিশ বলছে, ছিনতাইয়ে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাঁকে ধরার চেষ্টা চলছে।

সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়া

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন, তাঁদের পাশে রিকশাচালক দাঁড়িয়ে। হঠাৎ চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে আসেন, তাঁর পরনে লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি, মাথায় ক্যাপ। চাপাতি হাতে থাকা এই ব্যক্তির সঙ্গে আরেকজনকে দেখা যায়। চাপাতি দিয়ে ভয় দেখিয়ে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেন তাঁরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

মোহাম্মদপুর থানা–পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব বলেন, ভুক্তভোগীদের তথ্য অনুসারে, তাঁরা ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশা করে বাসায় যান এবং বাসার সামনে তাঁরা ছিনতাইয়ের শিকার হন। তিনি আরও বলেন, 'এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে আমরা শনাক্ত করেছি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা আমরা চালাচ্ছি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ