পাটুরিয়া-আরিচায় ভাড়া বেশি নেওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
পাটুরিয়া-আরিচায় ভাড়া বেশি নেওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান পাটুরিয়া-আরিচা ফেরি টার্মিনালে ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় ও অনিয়মের দায়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রতিমন্ত্রীর নির্দেশনা

প্রতিমন্ত্রী সোমবার ফেরি ও লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে এ নির্দেশ দেন। এ সময় তিনি নৌপথে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ভাড়া বেশি আদায়ের প্রমাণ

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের যৌথ সচিব ও মন্ত্রণালয়ের গঠিত ভিজিলেন্স টিমের প্রধান মোহাম্মদ এমরান হোসেন নিজেই যাত্রী সেজে টিকিট কেটে ভাড়া বেশি আদায়ের বিষয়টি নিশ্চিত করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোবাইল কোর্টের অভিযান

তৎক্ষণাৎ মানিকগঞ্জ জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে আলগা টিকিটিং কার্যক্রমের দায়ে ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কে ইজারাদারকে কারণ দর্শানোর নোটিশ জারি করে ইজারা চুক্তি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করতে বলেন।

অনিয়ম ও শাস্তিমূলক ব্যবস্থা

একই সফরে দেখা যায়, ৫ নম্বর গেটের টিকিট কাউন্টারে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ভাড়া আদায়ের কাজ করছেন। এ ঘটনায় বিআইডব্লিউটিসির সহকারী সাধারণ ব্যবস্থাপক (এজিএম) আব্দুল সালামকে ঘটনাস্থলে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

মন্ত্রী সতর্ক করে বলেন, তার জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় মামলা হবে। সংশ্লিষ্ট আনসার সদস্য ও কাউন্টার ডিউটিতে থাকা বিআইডব্লিউটিসির উচ্চমান সহকারী মো. তারেক হোসেনকে সঙ্গে সঙ্গেই প্রত্যাহার করা হয়।

অবহেলা ও অনিয়মের দায়ে তাদের বিরুদ্ধে গৃহীত পরবর্তী ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ