বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে ৯৯৭টি শূন্য পদের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
নিয়োগ–সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রার্থীদের তালিকা দেখতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ করা হয়েছে।
ব্যাংক ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা
- সোনালী ব্যাংক: ৫৪৬ জন
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ১২০ জন
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক: ৬ জন
- বাংলাদেশ কৃষি ব্যাংক: ২৭১ জন
- বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন: ২৫ জন
- প্রবাসীকল্যাণ ব্যাংক: ৫ জন
- কর্মসংস্থান ব্যাংক: ২৩ জন
- ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ: ১ জন
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে নির্ধারিত লিংকে প্রবেশ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরবর্তী নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে।



