ইসলামী ব্যাংকের নীতি সম্মতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের নীতি সম্মতি কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত 'নীতি সম্মতি' বিষয়ক এক কর্মশালা শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্য

ব্যাংকের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মূল ভিত্তি হলো গ্রাহকদের আমানত ও আস্থার সঠিক রক্ষণাবেক্ষণ। ব্যাংকের আর্থিক শক্তি বজায় রাখতে এবং গ্রাহকদের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নীতি সম্মতির বিষয়ে কোনো আপসের সুযোগ নেই। ঋণ বা বিনিয়োগ প্রদানের শুরু থেকেই যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে।

অন্যান্য বক্তারা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন জসিম। কর্মশালার বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম ও মুহাম্মদ সাঈদ উল্লাহ এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদ উদ্দিন ও মাহমুদ হোসেন খান। আইবিটিআরএর মহাপরিচালক এএসএম রেজাউল করিম স্বাগত বক্তব্য দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অননুমোদিত বিনিয়োগ কমানোর ওপর জোর

অননুমোদিত বিনিয়োগের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার ওপর জোর দিয়ে মো. আলতাফ হোসেন আরও বলেন, নতুন কোনো বিনিয়োজন যাতে খেলাপি না হয় তা নিশ্চিত করতে শুরু থেকেই কার্যকর ঝুঁকি মূল্যায়ন করতে হবে। আর যেসব বিনিয়োগ ইতিমধ্যে খেলাপি হয়েছে, সেগুলো উদ্ধারে কর্মকর্তাদের আরও সক্রিয় ও কৌশলগত ভূমিকা পালন করতে হবে।

কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ