লুটপাট ও টাকা পাচারে ৮ ব্যাংক অচল: পানিসম্পদ মন্ত্রীর অভিযোগ
লুটপাটে ৮ ব্যাংক অচল: পানিসম্পদ মন্ত্রী

লুটপাট ও টাকা পাচারে ৮ ব্যাংক অচল: পানিসম্পদ মন্ত্রীর অভিযোগ

বিগত সরকারের লুটপাট ও টাকা পাচারের কারণে বাংলাদেশের ৭ থেকে ৮টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

ব্যাংকিং খাতের সংকটের কারণ

পানিসম্পদ মন্ত্রী বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫ কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে আটকে আছে। ভাগ্যের নির্মম পরিহাস, যা আছে, সে সম্পদও জব্দ। শেষ পর্যন্ত তাও পাওয়া যাবে কি না তা কঠিন ব্যাপার। শুধু একটা ব্যাংকেই আজকে এ অবস্থা নয়। বাংলাদেশে ৭-৮ টি ব্যাংক আজকে অচল অবস্থায় রয়েছে শুধু লুটপাট আর টাকা পাচারের কারণে।

তিনি আরও উল্লেখ করেন, একটা কঠিন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এই কঠিন সময় পার করাও কঠিন। এজন্য দরকার সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ

এ্যানি চৌধুরী বলেন, সারাদেশে অনেকগুলো মেগা প্রকল্প হয়েছে। এই মেগা প্রকল্পের সুবিধাভোগী গ্রামের মানুষ না, আমরা সাধারণ মানুষও না। হয়তো এটা সাময়িক ক্ষেত্রে আপনার আমার বিশেষ প্রয়োজন হয়। এমন এমন মেগা প্রকল্প হয়েছে যা এ মুহুর্তে গত ১৭ বছর না করলেও চলতো। আবার কিছু মেগা প্রকল্প জরুরি ছিল। সেগুলো হয়েছে। কিন্তু ১ হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটি টাকায় হয়েছে। মেগা প্রকল্পে মেগা দুর্নীতি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুর্নীতি প্রতিরোধের অঙ্গীকার

তিনি আরও বলেন, কোন ভাবে যেন দুর্নীতি না হয়। সেটা জেলা পরিষদ হোক, লক্ষ্মীপুর পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, রোডস অফিস আর এলজিইডিতে হোক। তার দায়িত্ব কিন্তু তাকে (দায়িত্বপ্রাপ্তরা) নিতে হবে। কোন দায়-দায়িত্ব কিন্তু আমরা নেব না। এনিয়ে সম্পূর্ণভাবে আমাদের সরকার ওয়াকিবহাল। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে সবসময় খুবই সতর্ক রয়েছেন।

তিনি আরও বলেন, যদি কেউ কোন দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হন, তাহলে শুধু ডিপার্টমেন্টই না, তিনি যদি রাজনৈতিক ব্যক্তিও হন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি দীর্ঘদিন পর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেক ত্যাগ শ্রম, সবশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়ে।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ

জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন:

  • লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম
  • জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া
  • জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান
  • বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী
  • রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ননী গোপাল ঘোষ
  • হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শংকর মজুমদার
  • জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার
  • লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল প্রমুখ।

এই অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তার বক্তব্যে ব্যাংকিং খাতের সংকট ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান তুলে ধরেন।