বিকাশের সাপ্লাই চেইন পার্টনারদের জন্য ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান
বিকাশের সাপ্লাই চেইন পার্টনারদের জন্য ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

গ্রাহকের কাছে বিকাশের সেবা নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাপ্লাই চেইন পার্টনারদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দিতে ‘বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাওয়ার্ডটির ষষ্ঠ সংস্করণে আটটি ক্যাটাগরিতে বিকাশ তার ১৭ সেরা সাপ্লাই চেইন পার্টনারকে স্বীকৃতি দিয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে অপারেশনাল এক্সিলেন্স, কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টেগ্রিটি, প্রো-অ্যাকটিভ সাপোর্ট অ্যান্ড কোলাবোরেশন এবং পার্টনার প্রোফাইল ব্যবস্থাপনায় তাদের কর্মক্ষমতাকে আনুষ্ঠানিক পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর, ইভিপি ও হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মোহাম্মদ রাশেদুল আলম এবং পার্টনার কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ