বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মেঘনা ব্যাংক পিএলসিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মেঘনা ব্যাংক পিএলসি। পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)। পদসংখ্যা: নির্ধারিত নয়। চাকরির ধরন: ফুল টাইম। কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান। প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
প্রার্থীকে অবশ্যই স্নাতক, স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর। যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠানটি কর্মীদের জন্য অন্যান্য আর্থিক সুবিধাও প্রদান করে থাকে।
আবেদনের নিয়ম
আগ্রহীরা মেঘনা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৪ মে ২০২৬। দেরি করে আবেদন করা যাবে না।



