ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ, বেতন ৩১ হাজার টাকা
ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ, বেতন ৩১ হাজার

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির কার্ড সেলস ও কার্ড অ্যাকুইজিশন বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। সদ্য স্নাতক ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এই পদে আবেদন করতে পারবেন।

পদের বিস্তারিত বিবরণ

পদের নাম: ট্রেইনি অফিসার। বিভাগ: কার্ড সেলস ও কার্ড অ্যাকুইজিশন। কর্মস্থল: ঢাকা।

যোগ্যতা ও শর্তাবলি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: একই ধরনের চাকরিতে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে সদ্য স্নাতক শেষ করা প্রার্থীদেরও আবেদনে উৎসাহিত করা হয়েছে। বয়সসীমা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেতন ও অন্যান্য সুবিধা

এ পদে বেতন ৩১,০০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। ট্রেইনি সময় শেষে স্থায়ীভাবে নিয়োগ পেলে পদের নাম হবে জুনিয়র অফিসার।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ: ২৬ এপ্রিল ২০২৬। আবেদনের শেষ তারিখ: ২ মে ২০২৬।

কীভাবে আবেদন করবেন

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জানতে ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ