রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান 'কর্মসংস্থান ব্যাংক' জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে তিনটি ক্যাটাগরির শূন্য পদে মোট ২৮৭ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুন ২০২৬, বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতা
সহকারী অফিসার (সাধারণ)
- পদসংখ্যা: ১২৫
- বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
- গ্রেড: ১৩
সহকারী অফিসার (ক্যাশ)
- পদসংখ্যা: ৬৩
- বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
- গ্রেড: ১৩
ডাটা এন্ট্রি অপারেটর
- পদসংখ্যা: ৯৯
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
- গ্রেড: ১৬
বয়সসীমা
১ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা https://kb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের আগে প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার অনুরোধ করা হচ্ছে।



