জীবন বীমা করপোরেশনে ডেভেলপমেন্ট অফিসার পদে ৩০ জন নিয়োগ
জীবন বীমা করপোরেশনে ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন তাদের কাকরাইল মডেল সেলস অফিসের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ডেভলপমেন্ট অফিসার’ পদে মোট ৩০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ

পদের নাম: ডেভেলপমেন্ট অফিসার

পদসংখ্যা: ৩০টি

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেতন ও সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া আকর্ষণীয় ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস এবং বছরে ২টি উৎসব বোনাস দেওয়া হবে। সপ্তাহে ২ দিন সাপ্তাহিক ছুটি। কাজের ধরন ফুল টাইম (অফিসভিত্তিক)। কর্মস্থল ঢাকার কাকরাইল।

যোগ্যতা ও বয়স

ন্যূনতম এসএসসি, এইচএসসি বা ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। আবেদনকারীর বয়স হতে হবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে। বীমা খাতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের মূল দায়িত্ব

নির্বাচিত কর্মীদের মূল কাজের মধ্যে রয়েছে নতুন গ্রাহক তৈরি ও সম্পর্ক উন্নয়ন, জীবন বীমাসংক্রান্ত পরামর্শ প্রদান, সেলস ও মার্কেটিং কার্যক্রম পরিচালনা এবং টিম গঠনের মাধ্যমে ব্যবসার সম্প্রসারণ করা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীদের বিডিজবস অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে সরাসরি আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৬।

যোগাযোগের ঠিকানা

মডেল সেলস অফিস, জীবন বীমা করপোরেশন, ২৭ কাকরাইল, গ্রিন সিটি রেজেন্সি (৩য় তলা), ঢাকা-১০০০।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ