এবি ব্যাংকের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এবি ব্যাংকের ৪৪তম এজিএম অনুষ্ঠিত (20.06.2026)

এবি ব্যাংকের ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ; স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, মো. এস্কান্দার মিয়া ও নাসিমা এ রহমান; ভারপ্রাপ্ত এমডি ও সিইও রিয়াজুল ইসলাম, কোম্পানি সচিব মনজুরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবি ব্যাংক এ তথ্য জানিয়েছে। সভায় ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুর রহমান সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ; স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, মো. এস্কান্দার মিয়া ও নাসিমা এ রহমান; ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজুল ইসলাম, কোম্পানি সচিব মনজুরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি ব্যাংকের চেয়ারম্যান সব শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাঁদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সব অংশীজনের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠা ব্যাংকের সফল পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ