ঈদে সীমিত আকারে ব্যাংক খোলা রাখার নির্দেশ
বাংলাদেশ ব্যাংক ঈদ-উল-ফিতরের ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় প্রয়োজন অনুযায়ী ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে। বিশেষ শিল্পাঞ্চলেও নির্দিষ্ট দিনে ব্যাংক পরিষেবা চালু থাকবে।


