যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক পরিকল্পনায় বাংলাদেশসহ ৬০ দেশ
যুক্তরাষ্ট্রের শুল্ক পরিকল্পনায় বাংলাদেশসহ ৬০ দেশ

যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে বাধ্যতামূলক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ অন্তত ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। আইনি জটিলতা কাটিয়ে শুল্ক নীতি পুনর্গঠনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় এই প্রস্তাব করেছে। এক সরকারি নথির বরাত দিয়ে মার্কিন প্রশাসনের এই পরিকল্পনার কথা জানা গেছে।

প্রস্তাবিত শুল্কের হার

ইউএসটিআর-এর প্রস্তাব অনুযায়ী, এই দেশগুলোর ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। বুধবার (৩ জুন) ভোরে প্রকাশিত ইউএসটিআর-এর এক প্রতিবেদনে বলা হয়, বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধকরণের আইন কার্যকর করতে ব্যর্থ হওয়ায় কানাডা, মেক্সিকো, তাইওয়ান এবং যুক্তরাজ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং সুইজারল্যান্ডসহ অন্যান্য দেশের ওপর ১২.৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

শুল্ক কার্যকরের প্রক্রিয়া

তবে এই নতুন শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। এটি বর্তমানে জনসাধারণের মতামত এবং পর্যালোচনার অধীনে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কার্যকর হলে, সুপ্রিম কোর্টের আরোপিত সীমাবদ্ধতা এড়িয়ে শুল্ক আরোপের সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সূত্র: এনডিটিভি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ