বাগেরহাটে ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ২

বাগেরহাটে ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ২

বাগেরহাটের কচুয়ায় ব্যাটারিচালিত ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার বিকেলে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চরকাঠী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতদের পরিচয়

নিহতরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের দৌলত খানের ছেলে মতিউর রহমান খান (৭০) এবং পিরোজপুর সদর উপজেলার জুসখোলা গ্রামের সরোয়ারের ছেলে রাব্বি (২৫)।

দুর্ঘটনায় আহতরা হলেন- ভ্যান চালক পিরোজপুর জেলার চালিতাখালি গ্রামের ইব্রাহিম শেখের ছেলে আবু হাসান (৩০) ও বাগেরহাটের কচুয়া উপজেলার চরকাঠী গ্রামের রশিদের ছেলে রোমান শেখ (৩২)। তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুর্ঘটনার বিবরণ

পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার বিকেলে সাইনবোর্ড থেকে কচুয়াগামী একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রাকের (খুলনা মেট্রো-শ ১১-০৪৪১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মতিউর রহমান খান ও রাব্বি মারা যায়।

পুলিশের ব্যবস্থা

কচুয়া থানা পুলিশের এসআই মানিক বাইন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ