২০২৬ সালে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহায় টানা ৯ দিনের ছুটির সুযোগ
২০২৬ সালে আমিরাতে ঈদুল আজহায় টানা ৯ দিনের ছুটি

ঈদুল আজহা উপলক্ষে বছরের দীর্ঘতম সরকারি ছুটির প্রস্তুতি নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের লাখো বাসিন্দা। ২০২৬ সালে দেশটিতে ঈদকে ঘিরে চার থেকে পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি খাতে ঈদের ছুটি শুরু হচ্ছে সোমবার (২৫ মে) এবং শেষ হচ্ছে শুক্রবার (২৯ মে) পর্যন্ত। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

ঈদুল আজহার তারিখ ও ছুটির সময়সূচি

ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। ২০২৬ সালে, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস এবং এর পরের দিন ২৭ মে (বুধবার) সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহা উদযাপিত হবে। এই দুটি উপলক্ষই দেশটিতে আনুষ্ঠানিক সরকারি ছুটির দিন।

টানা নয় দিনের অবকাশের পরিকল্পনা

যদিও আনুষ্ঠানিকভাবে চার থেকে পাঁচ দিনের বেতনের ছুটি মিলবে, তবে বার্ষিক ছুটির ব্যবহারে অনেক বাসিন্দার টানা নয় দিনের অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন। ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটি (শনি ও রবিবার) এবং কর্মদিবসের ফাঁকে থাকা বার্ষিক ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই এই সুযোগ নিচ্ছেন। কৌশলগতভাবে যারা কর্মদিবসের ছুটি মিলিয়ে নিতে পারবেন, তাদের জন্য এটি টানা ৯ দিনের একটি দীর্ঘতম অবকাশে পরিণত হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ