ব্রাজিলের হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা
ব্রাজিল হেরে যাওয়ায় কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের পরাজয়ের পর কুষ্টিয়ার কুমারখালীতে রতন (১৯) নামে এক সমর্থক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

রতন কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট গ্রামের হোসেন মিস্ত্রির ছেলে। তার একটি কন্যাসন্তান রয়েছে। রোববার রাতে তিনি আর্জেন্টিনা সমর্থক বাবা ও ভাইয়ের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখেন। খেলায় ব্রাজিল হেরে যাওয়ার পর থেকেই রতন উদভ্রান্তের মতো আচরণ করতে থাকেন।

সকালে ঘুম থেকে উঠে পার্শ্ববর্তী দোকানে গিয়ে একটি পাউরুটি খেয়ে বাড়িতে ফিরে এসে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। পরে তার শাশুড়িসহ বাড়ির লোকজন ডাকাডাকির একপর্যায়ে জানালা দিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে দরজা ভেঙে উদ্ধার করেন। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান, নিহতের পরিবারের ভাষ্যমতে, ফুটবল খেলায় পছন্দের দল হেরে যাওয়ার কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন। লাশের সুরতহাল করা হয়েছে। পরিবার ও স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ