দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে ইরানের সমর্থক হলেন দুই যুবক
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে ইরানের সমর্থক দুই যুবক

ফরিদপুরের ভাঙ্গায় এক অভিনব ঘটনায় দুই যুবক ব্রাজিল ফুটবল দলের সমর্থন ছেড়ে ইরানের সমর্থক হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকালে সরকারি কে.এম কলেজ মাঠে তারা ২০ কেজি (দুই বালতি) দুধ দিয়ে গোসল করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। এ সময় তাদের ইরানের পতাকা দিয়ে বরণ করে নেওয়া হয়।

কে এই দুই যুবক?

তারা হলেন ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সবুজ মাতুব্বর ও পৌরসদরের কাপুড়িয়া সদরদী এলাকার মো. ফরহাদ হোসেন। দুজনেই দীর্ঘদিন ধরে ব্রাজিলের সমর্থক ছিলেন।

কেন ব্রাজিল ছেড়ে ইরান?

সবুজ মাতুব্বর বলেন, 'ছোটবেলা থেকে ব্রাজিলের সমর্থক ছিলাম। কিন্তু আমাদের দেখলেই সবাই 'সেভেন আপ' বলে অপমান করে। ব্রাজিল দলের ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে কোথাও বুক ফুলিয়ে কথা বলতে পারি না। একজন মুসলিম হিসেবে মুসলিম দলকে সমর্থন করা উচিত মনে করি। তাই ১০ কেজি দুধ দিয়ে গোসল করে ইরানের সমর্থক হলাম।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফরহাদ হোসেন বলেন, 'বাসা থেকে বের হলেই বন্ধুরা 'সেভেন আপ, সেভেন আপ' বলে। চায়ের দোকানে চা চাইলে চা না দিয়ে বলে 'সেভেন আপ খান'। আমি আর এই দলে থাকতে চাই না। আজ থেকে ব্রাজিলের সমর্থন ত্যাগ করলাম। ১০ কেজি দুধ দিয়ে গোসল করে ইরানের সমর্থক হলাম। তবে ভবিষ্যতে অন্য কোনো দলের সমর্থক হতে পারি।'

শপথ ও পতাকা গ্রহণ

ওই দুই যুবক উপস্থিত লোকদের সামনে শপথ বাক্য পাঠ করে ইরানের পতাকা জড়িয়ে ধরে আনুষ্ঠানিকভাবে ইরানের সমর্থক হন।

উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সমর্থকদের 'সেভেন আপ' বলে উপহাস করা একটি প্রচলিত ট্রল, যা ব্রাজিলের ৭-১ গোলে জার্মানির কাছে হারের স্মৃতি থেকে উদ্ভূত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ