আজকের খেলা: ৩০ জুন ২০২৬ – ফ্রান্স-সুইডেন ও নরওয়ে-আইভরি কোস্ট
আজকের খেলা: ৩০ জুন ২০২৬ – ফ্রান্স-সুইডেন ও নরওয়ে-আইভরি কোস্ট

বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে আজ মঙ্গলবার (৩০ জুন ২০২৬) মাঠে নামছে ফেভারিট ফ্রান্স। তাদের প্রতিপক্ষ সুইডেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৩টায় মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি, যুক্তরাষ্ট্রে। অন্যদিকে, আর্লিং হালান্ডের নরওয়ে খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। এই ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ১১টায় এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্রে।

ফুটবল বিশ্বকাপের অন্যান্য খেলা

এর আগে সকাল ৭টায় নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার শেষ ৩২-এর ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছে। আগামীকাল (১ জুলাই) সকাল ৭টায় মেক্সিকো ও ইকুয়েডর মুখোমুখি হবে। সব ফুটবল ম্যাচ সরাসরি দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভিতে।

ক্রিকেট

হারারে টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখা যাবে দুপুর ১টা ৩০ মিনিটে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে। এছাড়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ সরাসরি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্টার স্পোর্টস ১ চ্যানেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টেনিস

উইম্বলডনের প্রথম রাউন্ডের খেলা সরাসরি বিকাল ৪টা থেকে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে দেখা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ