কেপ ভার্দের বিপক্ষে কঠিন জয়ের পর বিশ্রাম কমে যাওয়ায় ক্ষুব্ধ স্কালোনি
কেপ ভার্দের বিপক্ষে কঠিন জয়ের পর বিশ্রাম কমে ক্ষুব্ধ স্কালোনি

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি লড়াই করে জিততে হয়েছে আর্জেন্টিনাকে। খেলা গড়ায় অতিরিক্ত সময় পর্যন্ত। প্রচণ্ড গরমের মধ্যে ১২০ মিনিটের খেলায় পেশিতে টান অনুভব করেন আর্জেন্টিনার চার ফুটবলার। নিকোলাস তাগলিয়াফিকোর নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে।

শারীরিক ও মানসিক ক্লান্তি

শারীরিক ও মানসিকভাবে কঠিন ম্যাচ কাটানোর পর তিন দিনের মধ্যে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। যা মানতে পারছেন না প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এই পর্যায়ে আরও বেশি বিশ্রাম প্রয়োজন।

মায়ামির তীব্র গরম, নকআউট ম্যাচের চাপ, কেপ ভার্দের কঠিন পরীক্ষা—সব মিলিয়ে আর্জেন্টিনার প্রায় সব ফুটবলার ক্লান্ত ও পরিশ্রান্ত। এনজো ফার্নান্দেস, তাগলিয়াফিকো, নিকো গনজালেজ ও ফাকুন্দো মেদিনা পেশির টানে ভোগেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্কালোনির প্রতিক্রিয়া

ম্যাচ শেষে স্কালোনি বলেন, “যখন আপনি নিজেকে নিংড়ে দিয়ে খেলবেন তখন সেটা আপনার অনেক কিছু কেড়ে নেবে। এই দিক থেকে দল আজ তাদের দৃঢ়তা দেখিয়েছে। আমাদের যেগুলো ঠিক করে নেওয়া প্রয়োজন আমরা সেটা নেবো।”

পরবর্তী ম্যাচ ও সূচি নিয়ে প্রশ্ন

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিতের পর আর্জেন্টিনার পরের ম্যাচের প্রতিপক্ষ মিশর। মাত্র তিন দিনের ব্যবধানে আটালান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় কোয়ার্টার-ফাইনালের লড়াই হবে।

গ্রুপ পর্বে দুই ম্যাচের মাঝে ৬ দিন বিরতি পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে বিশ্রামের সময় কমে যাওয়ায় নাখোশ স্কালোনি। বিশ্বকাপের সূচির ধরন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এখন আমাদের বিশ্রাম নিতে হবে। আগে আমরা ছয় দিন বিরতি পেতাম, এখন পাবো তিন দিন। এটা হওয়া উচিত উল্টো। যখন আপনার সবচেয়ে বেশি বিশ্রাম প্রয়োজন হবে, তখন পাবেন কম। এটা বোঝা খুব কঠিন। কম বিরতি দিয়ে শুরু হয়ে ধীরে ধীরে বাড়ানো উচিত।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ