ফুটবলের উন্মাদনা এখন তুঙ্গে। এই উৎসবে নতুন মাত্রা যুক্ত করতে প্রথম আলো ডটকম আয়োজন করেছে ‘ইউসিএসআই ফুটবল মাস্টার’ কুইজ। বিশ্বকাপ চলাকালীন ওয়েবসাইটে (https://ucsifootballmaster.com) ভিজিট করে অংশ নেওয়া যাবে কুইজে। কম সময়ে সবচেয়ে বেশি সংখ্যক সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নের মাধ্যমে নির্বাচিত হবে ২০ জন বিজয়ী। প্রত্যেকে পাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
অংশগ্রহণের নিয়মাবলি
- অংশগ্রহণকারীকে তাঁর পুরো নাম, সচল মোবাইল নম্বর এবং ই–মেইল ঠিকানা ব্যবহার করে রেজিস্ট্রেশন/লগইন করতে হবে।
- একজন প্রতিযোগী কেবল একটি অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর ব্যবহার করে কুইজে অংশ নিতে পারবেন।
- বিজয়ীদের সঙ্গে তাঁদের প্রদানকৃত মোবাইল নম্বর বা ই–মেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে।
- নির্বাচিত বিজয়ীর সঙ্গে যোগাযোগ করার পর তিন দিনের মধ্যে মেসেজ/মেইলের উত্তর পাওয়া না গেলে তার পুরস্কারটি বাতিল বলে গণ্য হবে।
- পুরস্কার গ্রহণের সময় বিজয়ীকে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের কপি সঙ্গে আনতে হবে।
- কুইজ এবং বিজয়ী নির্বাচনসংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
কুইজ চলবে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানতে ও কুইজ খেলতে ভিজিট করুন: www.ucsifootballmaster.com। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। বাংলাদেশ থেকে আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২৬, স্পোর্টস কুইজ, ফুটবল।


