পর্তুগাল গ্রুপসেরা হতে পারেনি
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মুখোমুখি দেখা সহসা হচ্ছে না। আর্জেন্টিনার মতো পর্তুগালও যদি গ্রুপসেরা হতো, তাহলে কোয়ার্টার ফাইনালে তাদের দেখা হতে পারত। কিন্তু রোনালদোর দল ‘কে’ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারেনি। কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় তারা দ্বিতীয় হয়েছে।
রাউন্ড অব থার্টি টুতে পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া
গ্রুপে দ্বিতীয় হওয়ার কারণে রাউন্ড অব থার্টি টুতে পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ফলে রোনালদো ও মেসির দেখা এখন শুধু ফাইনালেই সম্ভব।
ডিআর কঙ্গোর জয়
অন্য ম্যাচে ডিআর কঙ্গো ৩-১ গোলে উজবেকিস্তানকে হারিয়েছে। বিস্তারিত আসছে।



