ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার ইসরায়েলি হামলায় নিহত
ফিলিস্তিনি গোলরক্ষক ইসরায়েলি হামলায় নিহত

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) নিশ্চিত করেছে যে, ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি পিএফএর বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

নিহতের বিবরণ ও প্রতিক্রিয়া

পিএফএর বিবৃতিতে বলা হয়েছে, দখলদার বাহিনীর ছোড়া গুলিতে আল-আশকার নিহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে উপত্যকাটিতে এখন পর্যন্ত কয়েক শ ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্ব নিহত হয়েছেন। তাঁদেরই একজন এই গোলরক্ষক।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ইসরায়েলের এ আগ্রাসনে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। মাত্র পাঁচ মাস আগে আল-আশকার বিয়ে করেছিলেন। তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। আল-আশকারের মৃত্যুতে তাঁর আত্মীয়স্বজন, সতীর্থ, ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

গত বুধবার চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো এক বিবৃতিতে জানায়, ৩২ বছর বয়সী ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। ইসরায়েলি সেনাবাহিনী তাঁকে হত্যা করেছে বলে ক্লাবটি বিবৃতিতে উল্লেখ করে। এ ধরনের ঘটনা ক্রমাগত ঘটে চলায় তারা গভীরভাবে ব্যথিত এবং ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ