উত্তর আমেরিকা বিশ্বকাপে রেফারিং নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়েও প্রশ্ন উঠেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের এক খেলোয়াড়ের লাল কার্ডের শাস্তি প্রত্যাহার নিয়ে ফিফা ব্যাপক সমালোচিত হয়েছে। সবমিলিয়ে ফিফার কর্মকাণ্ড ভালো চোখে দেখছেন না অনেকেই।
নিয়াজ মোর্শেদের তীব্র সমালোচনা
বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ফিফা তাদের পক্ষপাতমূলক রেফারিংয়ের সিদ্ধান্তের মাধ্যমে ইরান, সেনেগাল, মিশরের মতো ছোট ফুটবল খেলুড়ে দেশগুলোর স্বপ্ন কেড়ে নিয়েছে। তারা ফেয়ার প্লে বা ন্যায্যতার চেয়ে রাজস্ব (টাকা-পয়সা) আয় করাকে বেশি প্রাধান্য দেয়। আর তারপর তারাই আবার বলে, তারা কতই না ভালো খেলেছে, কী বীরত্বপূর্ণ পারফরম্যান্স!’
ফিফাকে ‘দুর্নীতিগ্রস্ত ও নির্লজ্জ’ বললেন নিয়াজ
এরপরই নিয়াজ মোর্শেদ আরও বলেন, ‘আমার মনে হয়, বর্তমান ফিফা এই পৃথিবীর বুকে অন্যতম দুর্নীতিগ্রস্ত এবং নির্লজ্জ একটি ক্রীড়া সংস্থা।’ তার এই মন্তব্য ফুটবল বিশ্বে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।



