দ্বিতীয় গোলের পর দুহাত ওপরে তুলে উদ্যাপনে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। গ্যালারিতে সমর্থকেরা আর্জেন্টিনার বিশাল পতাকা এনেছেন, তাতে জুড়ে দেওয়া হয়েছে লিওনেল মেসির ছবি। প্রথম গোলের পর সতীর্থ আলেক্সিস ম্যাক আলিস্টার, লাওতারো মার্তিনেজ, থিয়াগো আলমাদা ও এনজো ফার্নান্দেজের সঙ্গে লিওনেল মেসি।
মেসির দাপট
বল নিয়ে ছুটছেন লিওনেল মেসি। তাঁকে ঠেকানোর চেষ্টায় আলজেরিয়ার হিশাম বুদাউয়ি ও নাবিল বেনতালেব। ম্যাচের প্রথম গোলের পর মেসির মতো করে উদ্যাপনের চেষ্টা এক সমর্থকের। গ্যালারিজুড়ে নীল-সাদার সমর্থকদের ভিড়।
সমর্থকদের উন্মাদনা
প্রিয় দলের জার্সি পরে, পতাকা নিয়ে খেলা দেখতে এসেছেন তাঁরা। লিওনেল মেসির নাম লেখা ‘১০ নম্বর’ জার্সি পরে স্টেডিয়ামে হাজির আর্জেন্টিনার সমর্থকেরা। খেলা শুরুর আগে আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারিতে এক সমর্থক।
প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে রীতিমতো উড়ছেন লিওনেল মেসি। পাশেই হতবিহ্বল আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা খেলছেন আলজেরিয়ার হয়ে।
মেসিময় ম্যাচ
ম্যাচজুড়ে আর্জেন্টিনার আক্রমণের প্রাণভোমরা ছিলেন লিওনেল মেসি। মেসিময় ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপের মঞ্চে আরেকটি স্মরণীয় রাত উপহার দেন এই মহাতারকা।



