বিশ্বকাপে দুর্দান্ত শুরু পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নেয় আলবিসেলেস্তেরা। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন লিওনেল মেসি। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে উল্লাস শুরু হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্যাপন থেমে যায়। অফসাইডের কারণে গোল বাতিল হয়। এরপর আলজেরিয়াও আর্জেন্টিনার জালে বল জড়ায়। তবে সেটাও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
ম্যাচের ১৭ মিনিটে ঝলক দেখান মেসি। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান তিনি। ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে এটি মেসির ১১৮তম গোল। আর বিশ্বকাপের ১৪তম গোল।



