এমবাপ্পের জোড়া গোল, পেলেকে ছাড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস
এমবাপ্পের জোড়া গোল, পেলেকে ছাড়িয়ে বিশ্বকাপে ইতিহাস

বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের বিশ্বকাপে গোলসংখ্যা ছাড়িয়ে গেছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরও ওপরে উঠলেন। শুধু তাই নয়, ফ্রান্স জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এখন তাঁর দখলে।

ইরাকের বিপক্ষে ম্যাচের আগে মজার মন্তব্য

২০২২ সালের গোল্ডেন বুট জয়ী এই ফরোয়ার্ডকে থামানো যেন প্রায় অসম্ভব। গ্রুপ আই–এ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ইরাক। এই ম্যাচে ফরাসি যুবরাজকে কীভাবে আটকানো যাবে? ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড মজা করে বললেন, ‘আমি তো (ফিফার কাছে) জিজ্ঞাসা করেছিলাম, আমরা কি একসঙ্গে তিনজন গোলরক্ষক খেলাতে পারি? কিন্তু তারা সাফ না বলে দিয়েছে!’

শততম ম্যাচের মাইলফলক

রিয়াল মাদ্রিদের ২৭ বছর বয়সী স্ট্রাইকার আজ আরও একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন। ইরাকের বিপক্ষে মাঠে নামলেই সেটি হবে ফ্রান্সের হয়ে তাঁর শততম ম্যাচ। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এই তারকা বললেন, ‘জাতীয় দলে খেলা সব সময়ই আনন্দের। এর চেয়ে বড় কিছু নেই। শততম ম্যাচ, এটা ঐতিহাসিক। তার ওপর যদি সেটা বিশ্বকাপে হয়, তাহলে আরও বড় ব্যাপার।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দেশম ও লরিসের রেকর্ডের পথে

ফ্রান্সের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ দিদিয়ের দেশমের ১০৩ ম্যাচের কীর্তি ছুঁতে আর বেশি দূরে নেই এমবাপ্পে। ফ্রান্স যদি টুর্নামেন্টে অনেক দূর এগোয়, দেশমকে ছাড়িয়ে যাবেন তিনি। আর চোট না পেলে ফ্রান্সের হয়ে উগো লরিসের সর্বোচ্চ ১৪৫ ম্যাচের রেকর্ডও ভাঙতে পারেন এমবাপ্পে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ