ড্র করে বিশ্বকাপ শুরু করেছে ইরান। সোমবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে সমতায় থেকে মাঠ ছাড়ে মধ্যপ্রাচ্যের দেশটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের হয়ে প্রথম গোলটি করেন রামিন রেজাইয়ান। গোলের পর দর্শকের দিকে ছুটে গিয়ে জার্সি দিয়ে মুখ ঢেকে দেন তিনি।
উদযাপনের কারণ
ম্যাচ শেষে এমন উদযাপনের কারণ প্রসঙ্গে রেজাইয়ান বলেন, ‘এটা কিছুটা রাজনৈতিক ছিল। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’ লস অ্যাঞ্জেলেসে হওয়া ম্যাচটির সময় সোফাই স্টেডিয়ামের বাইরে প্রবাসী ইরানিদের একটি অংশ বিক্ষোভ করে, যারা ইরানের বর্তমান শাষকদের বিরোধী। একটি অংশ খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় দুয়োও দেয়।
রেজাইয়ানের মন্তব্য
এ প্রসঙ্গে রেজাইয়ান বলেন, ‘আমরা এখান ফুটবল নিয়ে কথা বলতে এসেছি। যদি আমাদের মধ্যে (ইরানি দর্শক) কোনো সমস্যা থাকে, আমাদের ভেতরের ব্যাপার।’



