প্রথমবার ৪৮ দলের বিশ্বকাপ: ফরম্যাটে বড় পরিবর্তন, ম্যাচ বেড়ে ১০৪
৪৮ দলের বিশ্বকাপ: ফরম্যাটে বড় পরিবর্তন, ম্যাচ ১০৪

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। টানা সাতটি বিশ্বকাপ একই ফরম্যাটে খেলার পর এবারই প্রথম বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে প্রতিযোগিতার কাঠামোতে। আগের ৩২ দলের বিশ্বকাপে ম্যাচ ছিল ৬৪টি, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১০৪ ম্যাচে। ১৯৭৪ সাল থেকে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত একটি দলকে গ্রুপ পর্ব থেকে ফাইনালে যেতে খেলতে হতো সাতটি ম্যাচ, কিন্তু এবার সেটি বেড়ে আটটি ম্যাচ হয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপের আয়োজন কীভাবে হবে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

গ্রুপ পর্ব ও নকআউট ফরম্যাট

এবারের বিশ্বকাপে মোট ১২টি গ্রুপ থাকবে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে, অর্থাৎ প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে চলে যাবে। তবে এবার তৃতীয় স্থান অধিকারি দলগুলোর জন্যও রয়েছে সুযোগ। ১২টি গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা সেরা আট দলও নকআউট রাউন্ডে পৌঁছে যাবে। সব মিলিয়ে তৈরি হবে ৩২ দলের একটি নতুন নকআউট রাউন্ড, যা আগের কোনো বিশ্বকাপেই ছিল না।

নকআউট পর্বের কাঠামো

এরপর থেকে ঠিক নকআউট ফরম্যাটেই চলবে বিশ্বকাপের খেলা। ৩২ দল থেকে বাদ পড়তে পড়তে শেষ পর্যন্ত বাকি থাকবে মাত্র দুটি দল। আর তাদের নিয়েই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই (বাংলাদেশ সময় ২০ জুলাই রাত ১টা) পর্দা নামবে বিশ্বকাপের। সেদিনই জানা যাবে, ২৩তম বিশ্বকাপের শিরোপা উঠছে কার হাতে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ