মিসর-অস্ট্রেলিয়া ম্যাচ টাইব্রেকারে গড়ালো
মিসর-অস্ট্রেলিয়া টাইব্রেকারে গড়ালো

নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ করে মিসর-অস্ট্রেলিয়া। তাই ফল নির্ধারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও সমতায় শেষ করে দু'দল। তাই ফল নির্ধারণে এবার ম্যাচ গড়ালো টাইব্রেকারে।

প্রথমার্ধে মিসরের লিড

ম্যাচের ১৩ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলের দেখা পায় মিশর। গোল করে দলকে এগিয়ে দিয়েছেন ইমান আশুর। ফ্রি-কিক থেকে দারুণ এক পরিকল্পিত আক্রমণ সাজায় মিশর। মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস দেন ইমান আশুরকে। আশুরের প্রথম শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। তবে বলটি বিপদমুক্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। আবারও বল ভেসে আসে বক্সে, নিখুঁত হেডে বল জালে জড়ান আশুর। এতেই লিড পায় মিশর।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে অস্ট্রেলিয়া

এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। তবে গোলের দেখা পায়নি তারা। এতে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় অস্ট্রেলিয়াকে। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে মোহাম্মদ হানির করা আত্মঘাতী গোলে সমতায় ফিরে অস্ট্রেলিয়া। ফ্রি–কিক থেকে উড়ে আসা বলটিকে ক্লিয়ার করতে চেয়েছিলেন হানি। কিন্তু ঠিকঠাক সংযোগে ব্যর্থ হওয়ায় বল জড়ায় নিজেদে জালে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অতিরিক্ত সময় ও টাইব্রেকার

এরপর আর কোনো গোল না হলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি কোনো দল। তাই টাইব্রেকারে গড়ায় ম্যাচটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ