নকআউট পর্বে নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলের ৩ খেলোয়াড়
নকআউটে নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলের ৩ খেলোয়াড়

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল শিবিরে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছেন হলুদ কার্ডের ঝুঁকিতে। মিডফিল্ডার কাসেমিরো, লেফট ব্যাক দগলাস সান্তোস এবং সেন্টার ব্যাক রজার ইবানিয়েজ—এই তিনজন ইতোমধ্যে একটি করে হলুদ কার্ড দেখেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখলে তারা শেষ বত্রিশের ম্যাচে খেলতে পারবেন না।

গ্রুপ সি-তে ব্রাজিলের বর্তমান অবস্থান

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ‘হেক্সা মিশন’ শুরু করা সেলেসাওরা দ্বিতীয় ম্যাচে হাইতিকে সহজেই হারিয়ে ছন্দে ফিরেছে। আগামী বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে ড্র করলেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত হবে তাদের। আর জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হবে।

হলুদ কার্ডের নতুন নিয়ম

বিশ্বকাপে দলের সংখ্যা ও ম্যাচ বৃদ্ধির কারণে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন এনেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জমা হওয়া হলুদ কার্ড দুটি ধাপে মুছে ফেলা হবে। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর নকআউট রাউন্ড শুরু হলে আগের হলুদ কার্ডের হিসাব বাতিল হয়ে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনাল শুরুর আগেও কার্ডের হিসাব নতুন করে শুরু হবে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে: কোনো খেলোয়াড় যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান, তাহলে তাকে পরের রাউন্ড অর্থাৎ শেষ বত্রিশের ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের তিন তারকার সামনে থাকবে বাড়তি সতর্কতার চ্যালেঞ্জ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ