বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা
বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা দেখা হতে পারে

ব্রাজিল ও আর্জেন্টিনা নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা দিয়েছে। গ্রুপসেরা হওয়ায় দুই দলের পথ পরিষ্কার হয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের দিনই জে গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। অন্যদিকে গতকাল স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে সি গ্রুপের শীর্ষে থেকে শেষ ৩২-এ উঠেছে ব্রাজিল।

সেমিফাইনালে সম্ভাব্য দেখা

দুই দলই গ্রুপসেরা হওয়ায় নকআউট পর্বের সম্ভাব্য পথ নির্ধারিত হয়েছে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ব্রাজিল ও আর্জেন্টিনাকে একে অপরের মুখোমুখি হওয়ার আগে শেষ ৩২, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল—এই তিনটি ধাপ অতিক্রম করতে হবে। যদি দুই দলই নিজ নিজ ম্যাচ জিতে এগিয়ে যায়, তাহলে সেমিফাইনালে দেখা হবে লিওনেল মেসি ও নেইমারের।

আর্জেন্টিনার পথ

শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে এইচ গ্রুপের রানার্সআপ। উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরবের যেকোনো একটি দল হতে পারে সেটি। এই পর্ব পার করলে শেষ ষোলোতে আলবিসেলেস্তেদের মুখোমুখি হতে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া বা বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে পর্তুগাল এলে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রাজিলের পথ

অন্যদিকে ব্রাজিল শেষ ৩২-এ খেলবে গ্রুপ এফ–এর রানার্সআপের বিপক্ষে। নেদারল্যান্ডস, সুইডেন বা জাপান হতে পারে সেই দল। শেষ ষোলোতে প্রতিপক্ষ হতে পারে নরওয়ে, ফ্রান্স বা অন্য কোনো দল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড।

বিশ্বকাপের ইতিহাস

১৯৯০ সালের পর বিশ্বকাপে আর দেখা হয়নি আর্জেন্টিনা-ব্রাজিলের। বিশ্বকাপে মোট চারবার মুখোমুখি হয়েছে দল দুটি। ব্রাজিল জিতেছে ২টিতে, আর্জেন্টিনা ১টিতে এবং ১টি ম্যাচ ড্র হয়েছে। সামগ্রিক পরিসংখ্যানে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে। এখন পর্যন্ত ১০৬ ম্যাচের মধ্যে আর্জেন্টিনা জিতেছে ৪১টি, ব্রাজিল ৩৯টি এবং ২৬ ম্যাচ ড্র হয়েছে। শেষ চার ম্যাচের তিনটিতে জিতেছে আর্জেন্টিনা, একটি ড্র।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উভয় দলই কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার করতে পারলে ১৫ জুলাই আটলান্টায় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।