নারী ইমার্জিং দল থেকে বাদ: আত্মহত্যার চেষ্টা ইশমার, বিসিবি বলছে ফিটনেস ইস্যু
ইমার্জিং দল থেকে বাদ: আত্মহত্যার চেষ্টা ইশমার, বিসিবি বলছে ফিটনেস ইস্যু

দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বিকেএসপিতে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। প্রথম ধাপে ২৭ জন ক্রিকেটার থাকলেও দ্বিতীয় ধাপে দল ছোট হয়ে ২১ জনে নামিয়ে আনা হয়। সেই তালিকায় জায়গা হয়নি অলরাউন্ডার ইশমা তানজিমের। ক্যাম্পে সুযোগ না পাওয়ার হতাশা থেকে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন নিজেই।

আত্মহত্যার চেষ্টার ঘটনা

বাংলা ট্রিবিউনকে ইশমা বলেন, “আমি ৯৯ শতাংশ ফিট থাকা সত্ত্বেও ইনজুরির অজুহাতে দল থেকে বাদ দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে, পরের ক্যাম্পের জন্য আমি ফিট নই।” তিনি আরও জানান, শুধু এবারই নয়, ২০২৪ সাল থেকেই নানা কারণে হতাশা তৈরি হচ্ছিল। “আমাকে র‍্যাগিং পর্যন্ত করা হতো। ধানমণ্ডির বার্গার খেয়ে নাকি এখানে এসেছি! সব মিলিয়ে হতাশা থেকে আজ এই অবস্থা হয়েছে।”

২৯ বছর বয়সী ইশমা জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ফিটনেস ইস্যুতে বাদ পড়ার ব্যাখ্যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, “যদি ফিটনেসের সমস্যা থাকে তাহলে আমি ক্যাম্পে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ কীভাবে খেললাম? ইনজুরি তো এক শতাংশের মতো, যা দ্রুত সুস্থ হওয়ার পথে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিসিবির বক্তব্য

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এই বিষয়ে তারা অবগত নয়। মূলত ফিটনেস ইস্যুতেই ইশমাকে ক্যাম্পে রাখা হয়নি।

৩ জুলাই আত্মহত্যার চেষ্টার পর ইশমাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পরে বাসায় নেওয়া হয়। ইশমা বলেন, “শারীরিকভাবে আগের চেয়ে ভালো আছি। এখন বাসায় আছি। তবে মানসিক আঘাতটা এখনও নিতে পারছি না।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ