বাফুফের নতুন কোচ নির্বাচন ১৫ মের পর, তাবিথের ব্যাখ্যা
বাফুফের নতুন কোচ নির্বাচন ১৫ মের পর, তাবিথের ব্যাখ্যা

হাভিয়ের কাবরেরার উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজও জাতীয় টিমস কমিটি সভা করেছে। তবে ১৫ মের আগে চূড়ান্ত হচ্ছে না নতুন বিদেশি কোচের নাম।

সভার পর তাবিথের বক্তব্য

রবিবার (১০ মে) ফর্টিস ডাউন টাউনে জাতীয় টিমস কমিটির সভা শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোচ প্রসঙ্গে নানান ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, “আমরা ১১ জনকে অনলাইন ইন্টারভিউতে ডেকেছিলাম। এই ডিসকাশনটা চলমান রয়েছে। ১৫ মে আমরা সেটাকে সমাপ্ত করবো এবং আপনাদের সামনে পুরা ফিউচার অফ বাংলাদেশ এটা তুলে ধরবো।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্দিষ্ট কোচ নিয়ে প্রশ্নের উত্তর দেননি তাবিথ আউয়াল। তিনি বলেন, “দেখুন, আমরা কোনও ইন্ডিভিজুয়ালের ব্যাপারে কথা বলছি না, ইন্ডিভিজুয়ালের ব্যাপারেও আমরা উত্তর দিচ্ছি না। আমরা এতটুকুই বলতে পারি যে— যাদের সঙ্গে আমরা কথা বলছি, সবাই কিন্তু ওপেন-মাইন্ডেড আছে এবং আমরাও তাদের ওপর ওপেন-মাইন্ডেড আছি। ১৫ তারিখ সবারই ডেডলাইন ছিল। তার ভেতরে অনেকে হয়তো সুযোগ খোলা রাখবে, আমরা যেরকম ওপেন রাখছি ওরাও ওপেন রাখছে। বাট অ্যাজ আই সেড, ১৫ তারিখ পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে হবে যেন আমরা স্বচ্ছতার সঙ্গে কাজটা শেষ করতে পারি।”

কোচ নির্বাচনের প্রক্রিয়া

কোচ নিয়ে বাফুফে সভাপতি আরও বলেন, “আমরা সবার সঙ্গে আলোচনা করছি। প্রতিটি আলোচনাই কেস-টু-কেস ভিন্ন হচ্ছে। আমরা প্রতিটা কনভারসেশন, প্রত্যেক পটেনশিয়াল কোচের চাহিদা, পটেনশিয়াল কোচের আইডিয়া বিবেচনা করছি। আগামী দুই বছর বাংলাদেশ টিমকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো— সেই উদ্দেশ্য নিয়েই আমরা কাজগুলো করছি।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোচের বেতন-ভাতা নিয়ে বাফুফে সভাপতি বলেন, “আমাদের নিশ্চয়ই একটা বাজেট আছে। সেই বাজেটের ভেতরে যদি পটেনশিয়াল কোচের সঙ্গে মিলে যায়, তাহলে তো প্রবলেম সলভড। যদি সেই বাজেট বাড়াতে হয়, আমরা আমাদের স্পনসরদের সঙ্গে কথা বলবো— ওপেন রেখেছি। আমরা কিছু ডোনার অর্গানাইজেশনের সঙ্গে কথা বলছি এবং আমরা আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে রেখেছি। বাট আলটিমেটলি বাংলাদেশ ফেডারেশন থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নে যদি কোনও সহযোগিতা আমাদের লাগে, এই প্রস্তাবও আমরা যেখানে দরকার সেখানে আমরা দেবো। এগেইন বলছি— আমরা ভেরি ওপেন-মাইন্ডেড এই বিষয়ে। দুই বছরের জন্য আমরা কোচ দেখছি।”