২ মে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি
২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি

দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ ক্রীড়া কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন বেলা তিনটায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এরপর সারা দেশে একযোগে এ কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচি বাস্তবায়নে দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির নির্দেশনা

আজ বৃহস্পতিবার মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে বলা হয়, ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন বা অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটি শ্রেণিতে পাঠদান চলাকালে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের এই কর্মসূচি সম্পর্কে অবহিত করতে হবে।

মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথে অনুমোদিত ব্যানার প্রদর্শন এবং নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম চালাতে হবে। প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে এ–সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্বোধন ও লক্ষ্য

আদেশে উল্লেখ করা হয়, ২ মে বেলা তিনটায় সিলেট থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়েই সারা দেশে একযোগে এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ