বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার ইতিহাস: জয়-পরাজয়ের নানা অধ্যায়
বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার ইতিহাস

আগামীকাল বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলার মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। এই বিশ্বকাপের আগে আরও ১৮টি বিশ্বকাপ খেলেছে আর্জেন্টিনা। অতীতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা কেমন করেছে দেখে নেওয়া যাক—

আর্জেন্টিনা ১–০ ফ্রান্স (১৯৩০)

১৯৩০ সালের ১৫ জুলাই আর্জেন্টিনা তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ খেলে। ফ্রান্সের বিপক্ষে ওই ম্যাচে লুইস মন্তির ৮১ মিনিটের একমাত্র গোলে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। সেই বিশ্বকাপে স্বাগতিক উরুগুয়ের কাছে ফাইনালে ৪–২ হেরে রানার্স-আপ হয় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ২–৩ সুইডেন (১৯৩৪)

নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে গিয়ে প্রথম ম্যাচে হারের স্বাদ পায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জন্য প্রথম ম্যাচটিই শেষ ম্যাচ হয়ে গিয়েছিল সেবার। কারণ টুর্নামেন্টটা হয়েছিল সরাসরি নকআউট পদ্ধতিতে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আর্জেন্টিনা ১–৩ পশ্চিম জার্মানি (১৯৫৮)

টানা তিন বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানানোর পর ১৯৫৮ সালের বিশ্বকাপে অংশ নিলেও সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। চেকোস্লোভাকিয়ার কাছে ৬–১ গোলের বিশাল ব্যবধানে হেরে গ্রুপ পর্বেই বাদ পড়ে যায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ১–০ বুলগেরিয়া (১৯৬২)

সেবার জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে আর্জেন্টিনা। কিন্তু ইংল্যান্ডের কাছে ৩–১ ব্যবধানে হার ও হাঙ্গেরির বিপক্ষে গোলশূন্য ড্র করায় দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ২–১ স্পেন (১৯৬৬)

স্পেনের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা। পশ্চিম জার্মানির সঙ্গে ড্র ও সুইজারল্যান্ডকে হারিয়ে গ্রুপে রানার্স-আপ হয়। কিন্তু কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আর্জেন্টিনা ২–৩ পোল্যান্ড (১৯৭০)

১৯৭০ সালের বিশ্বকাপে বাছাইপর্ব পার করতে পারেনি আর্জেন্টিনা। পরের বিশ্বকাপের শুরুটাও হার দিয়ে। অবশ্য ইতালি ও হাইতির বিপক্ষে ভালো করে পরের রাউন্ডে গেলেও নেদারল্যান্ডস, ব্রাজিল ও পূর্ব জার্মানির কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় তারা।

আর্জেন্টিনা ২–১ হাঙ্গেরি (১৯৭৮)

১৯৭৮ সালে নিজেদের মাটিতে আয়োজিত একমাত্র বিশ্বকাপে কষ্টার্জিত জয় দিয়ে যাত্রা শুরু করে আর্জেন্টিনা। ফাইনালে নেদারল্যান্ডসকে ৩–১ গোলে হারিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ ট্রফি জেতে আর্জেন্টিনা। সেটিই ছিল আলবিসেলেস্তেদের প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া।

আর্জেন্টিনা ০–১ বেলজিয়াম (১৯৮২)

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে বেলজিয়ামের বিপক্ষে হেরে ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। হাঙ্গেরি ও এল সালভাদরকে হারিয়ে পরের রাউন্ডে গেলেও দ্বিতীয় রাউন্ডে ইতালি ও ব্রাজিলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ৩–১ দক্ষিণ কোরিয়া (১৯৮৬)

ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ জেতার টুর্নামেন্টটিও আর্জেন্টিনা শুরু করেছিল জয় দিয়ে। মেক্সিকো সিটির অলিম্পিক স্টেডিয়ামে হোর্হে ভালদানোর দুটি ও অস্কার রুগারির গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পায় তারা। এই বিশ্বকাপের ফাইনালে আজতেকা স্টেডিয়ামে জার্মানিকে ৩–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ০–১ ক্যামেরুন (১৯৯০)

১৯৮২ সালের মতোই ১৯৯০ সালের বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নেমে ক্যামেরুনের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারে আর্জেন্টিনা। তারপরও আর্জেন্টিনা সেবারও ফাইনাল খেলেছিল। জার্মানির কাছে ১–০ হেরে রানার্স-আপ হয়।

আর্জেন্টিনা ৪–০ গ্রিস (১৯৯৪)

বিশ্বকাপের সেই আসরে রোমানিয়ার কাছে ৩–২ গোলে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ১–০ জাপান (১৯৯৮)

১৯৯৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই নেদারল্যান্ডসের বিপক্ষে ২–১ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ১–০ নাইজেরিয়া (২০০২)

সেই বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পায় আর্জেন্টিনা। তবে ইংল্যান্ডের কাছে হেরে ও সুইডেনের সঙ্গে ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

আর্জেন্টিনা ২–১ আইভরি কোস্ট (২০০৬)

সেবার নবাগত আইভরি কোস্টকে হারিয়ে মিশন শুরু করে আর্জেন্টিনা। তবে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির কাছে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ১–০ নাইজেরিয়া (২০১০)

সেবার নাইজেরিয়াকে হারিয়ে মিশন শুরু করলেও কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪–০ গোলের বড় ব্যবধানে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ২–১ বসনিয়া (২০১৪)

২০১৪ সালে বসনিয়াকে হারিয়ে মিশন শুরু করা আর্জেন্টিনা ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপা হাতছাড়া করে।

আর্জেন্টিনা ১–১ আইসল্যান্ড (২০১৮)

আইসল্যান্ডের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করা আর্জেন্টিনা; গ্রুপ পর্ব পার হলেও শেষ ষোলোতে ফ্রান্সের কাছে ৪–৩ ব্যবধানে হেরে বিদায় নেয়।

আর্জেন্টিনা ১–২ সৌদি আরব (২০২২)

গত বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে মিশন শুরু করে আর্জেন্টিনা। তবে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

বিশ্বকাপে সবমিলিয়ে ১৮টি উদ্বোধনী ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা, ছয়টিতে হেরেছে এবং একটি ড্র করেছে।

পরবর্তী খেলা

  • গ্রুপ আই: ফ্রান্স – সেনেগাল, রাত ১টা, মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি, যুক্তরাষ্ট্র
  • গ্রুপ আই: ইরাক – নরওয়ে, ভোর ৪টা, জিলেট স্টেডিয়াম, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র (বুধবার ১৭ জুন ২০২৬)
  • গ্রুপ জে: আর্জেন্টিনা – আলজেরিয়া, সকাল ৭টা, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র (বুধবার ১৭ জুন ২০২৬)