২০২৩০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কো বাছাইপর্ব ছাড়াই সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। কিন্তু ফিফা জানিয়েছে, এই তালিকায় আরও তিনটি দেশ যুক্ত হচ্ছে—আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। ফলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও বাছাইপর্ব খেলতে হবে না।
শতবর্ষ উদযাপনে বিশেষ ব্যবস্থা
ফিফা ২০৩০ বিশ্বকাপকে বিশেষ মর্যাদা দিতে চায়, কারণ এটি টুর্নামেন্টের ১০০ বছর পূর্তি। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। সেই ইতিহাসকে স্মরণ করিয়ে দিতে দক্ষিণ আমেরিকার তিন দেশ—আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ আয়োজন করবে ফিফা।
ফিফা জানিয়েছে, মূল তিন আয়োজক (স্পেন, পর্তুগাল, মরক্কো) এবং শতবর্ষ উদযাপনের তিন আয়োজক (আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে)—মোট ছয় দেশের জাতীয় দলই সরাসরি ২০৩০ বিশ্বকাপের মূল পর্বে খেলবে।
বিতর্ক ও চ্যালেঞ্জ
এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ছয় দেশ সরাসরি অংশ নেওয়ায় লাতিন অঞ্চলে বিশ্বকাপের মঞ্চ নিশ্চিতের লড়াইয়ে মান হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, তিন মহাদেশজুড়ে টুর্নামেন্ট আয়োজনের কারণে খেলোয়াড়দের ধকল বাড়তে পারে।



