কোয়ার্টারে সুইজারল্যান্ডকে পেল আর্জেন্টিনা, ম্যাচ ১২ জুলাই সকাল ৭টায়
কোয়ার্টারে সুইজারল্যান্ডকে পেল আর্জেন্টিনা, ম্যাচ ১২ জুলাই

মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ৩-২ গোলের এই জয়ে আকাশি-সাদারা চলে গেছে শেষ আটে। শেষ আটে রাউন্ডে আর্জেন্টিনার সামনে আসছে সুইজারল্যান্ড। তারা আজ কলম্বিয়াকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়েছে ৪-৩ গোলে।

ম্যাচের সময় ও স্থান

শেষ আটের ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে। বাংলাদেশের সমর্থকদের জন্য সুখবর আছে সেই ম্যাচে। সকাল বেলা দেখা যাবে এই হাইভোল্টেজ ম্যাচ। এই দ্বৈরথ মাঠে গড়াবে আগামী রোববার। ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনার শেষ আটের এই লড়াই।

অন্যান্য কোয়ার্টার ফাইনাল

পরবর্তী খেলাসমূহ: শুক্রবার ১০ জুলাই ২০২৬ [কোয়ার্টার ফাইনাল] রাত ২টা ফ্রান্স – মরক্কো জিলেট স্টেডিয়াম, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র। শনিবার ১১ জুলাই ২০২৬ [কোয়ার্টার ফাইনাল] রাত ১টা স্পেন – বেলজিয়াম সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ