সাদা-আকাশি রঙে রঙিন রংপুরে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
রংপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্বকাপে প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়ে রংপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব। শোভাযাত্রা থেকে প্রিয় দল আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে চতুর্থবারের মতো শিরোপা ধরে রাখতে পারবে বলে আশাবাদী আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত, সমর্থক ও শুভানুধ্যায়ীরা। তারা এজন্য উচ্ছ্বাস প্রকাশ করে শোভাযাত্রায়।

শোভাযাত্রার আয়োজন

সোমবার দুপুর বেলা 'আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের' উদ্যোগে এই বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাজারো নারী, পুরুষ ও শিশু এতে অংশ নিয়ে পুরো নগরীতে উৎসবের আমেজ তৈরি করেছিল শোভাযাত্রাটি চলাকালে।

প্রস্তুতি ও অংশগ্রহণ

তার আগে বেলা ১১টায় ঘোষণা দেওয়া হলেও ৯টা থেকে পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হতে থাকেন আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের ভক্তরা। পরনে আকাশি-সাদা রঙের জার্সি হাতে আর্জেন্টিনার নানা আকৃতির পতাকা। প্রিয় দেশের পতাকা-ব্যানার নিয়ে বাঁশি বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেয় তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শোভাযাত্রার শুরুর আগে প্রথমে প্রিয় খেলোয়াড় নান্দনিক ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে উৎসর্গ করে মুখোশ পড়ে সম্মান জানানো হয়। সঙ্গে সঙ্গে ছোট-বড় পতাকা উঁচিয়ে আর ভুঁভুঁজেলা বাঁশি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাবলিক লাইব্রেরি মাঠ।

সেখান থেকে শুরু হওয়া শোভাযাত্রায় নারী-পুরুষ বয়স্ক ও আধা বয়স্ক মানুষের উপচেপড়া ভিড় আর আর্জেন্টিনার পতাকায় সাজানো বাইসাইকেল, মোটরসাইকেল ও ছোট ছোট প্রাইভেটকারে থাকা আর্জেন্টিনার ভক্তরা নজর কাড়ে নগরবাসীর। তবে বাংলাদেশের জাতীয় পতাকা ছিল সবার নজরে দেখার মতো।

শোভাযাত্রায় অংশ নিতে দুই দিন ধরে নগরীতে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে কর্মসূচির কথা জানান দেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্দেশ্য ও প্রতিক্রিয়া

এভাবেই নিজেদের অবস্থান জানান দিয়েছেন আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা। এবার বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রতি প্রিয় দলকে সমর্থন ও উৎসাহ জোগাতে এ আয়োজন বলে জানান ফ্যানস ক্লাবের সংগঠকরা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক হয়ে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। পরে সাদা-আকাশি রঙের স্মোক বোম ছিটিয়ে আনন্দের মাত্রাটি আরও প্রাণবন্ত করা হয়।

রংপুরের বদরগঞ্জ থেকে শোভাযাত্রায় অংশ নিতে আসা আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত রেজওয়ান রনি বলেন, আজকে এই শোভাযাত্রা হবে তার যে প্রচার প্রচারণা এবং মাইকিং সব মিলিয়ে মনে হয়েছে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জয়ী হবে। আর এই আকাঙ্ক্ষা থেকেই প্রচার-প্রচারণার অংশ হিসেবে শোভাযাত্রার অংশীদার হয়েছি।

শোভাযাত্রায় অংশ নেওয়া স্কুলছাত্রী মার্জিয়া ইসলাম জানায়, আর্জেন্টিনার ফুটবল আমার খুব ভালো লাগে। প্রিয় দলকে শুভকামনা জানাতেই আজ এখানে এসেছি।

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রিন্স জানান, গত কয়েক দিনে অনেকেই ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবে যোগ দিয়েছেন। প্রিয় দলের খেলা দেখতে আগামী ১৭ তারিখ পাবলিক লাইব্রেরি মাঠে জমকালো আয়োজন করেছে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব।

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি জহির আলম নয়ন বলেন, এবারও আর্জেন্টিনা ছন্দময় ফুটবলের মাধ্যমে বিশ্বজয় করবে। আমরা বিশ্বাস করি, যদি আর্জেন্টিনা তাদের ধারাবাহিকতা ধরে রেখে খেলতে পারে তাহলে এবারও আর্জেন্টিনাই বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে।