যশোরের কেশবপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে বানানো ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক অহিদুর রহমান অন্তু।
অভিযোগকারীর বক্তব্য
অভিযোগকারী অহিদুর রহমান অন্তু জানান, তিনি ছোটবেলা থেকে ফুটবল সম্পর্কে ধারণা পাওয়ার পর থেকে আর্জেন্টিনার সমর্থক। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে রাসেল বাবু এআই প্রযুক্তি ব্যবহার করে তার ফেসবুকে অহিদুর রহমানের অন্তুকে ব্রাজিলের জার্সি পরিয়ে বিভিন্নভাবে ট্রল করছে। এ কারণে ক্ষুব্ধ হয়ে অন্তু কেশবপুর থানায় ১৫ জুন আইসিটি আইনে অভিযোগ করেন।
ছাত্রদল নেতা অন্তু
অন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের কেশবপুর শাখার যুগ্ম আহ্বায়ক।
অভিযুক্তের বক্তব্য
ফেসবুকে ট্রল করার বিষয়ে রাসেল বাবু বলেন, তিনি ব্রাজিলের সাপোর্টার, অন্তুর পোস্ট নিয়ে গুরুত্ব দেওয়ার দরকার নেই।
অভিযোগকারীর প্রতিক্রিয়া
অভিযোগকারী অহেদুর রহমান অন্তু বলেন, তাকে নিয়ে ফেসবুকে যেটা করা হয়েছে সেটা মানহানিকর এবং তথ্যপ্রযুক্তি আইনে অপরাধ। সে কারণে আমি অভিযোগ করেছি।
পুলিশের বক্তব্য
থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন জানান, ঘটনা তদন্তের পর্যায়ে রয়েছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।



