ব্রাজিলের বড় জয়, হাইতি ৩-০ গোলে হারিয়ে ফিরল স্বস্তি
ব্রাজিলের বড় জয়, হাইতি ৩-০ গোলে হারিয়ে ফিরল স্বস্তি

মরক্কোর সঙ্গে ড্র করার পর ব্রাজিলের সমর্থকেরা কিছুটা হতাশ হয়েছিলেন। তবে আজ হাইতির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় সেই হতাশা অনেকটাই দূর করে দিয়েছে। পুরো ৯০ মিনিটের ম্যাচে ছিল চমৎকার সব মুহূর্ত। আসুন, ম্যাচের পরতে পরতে লুকিয়ে থাকা সেই লড়াই, রোমাঞ্চ আর উদযাপনের সুন্দর দৃশ্যগুলো এই ছবির অ্যালবামে দেখে নেওয়া যাক—

ছবির অ্যালবাম

১ / ৭

২০০২ সালে ব্রাজিলকে সর্বশেষ বিশ্বকাপ জিতিয়েছিলেন রোনালদিনিও। আজ যখন ভিনিসিয়ুসের মতো তরুণেরা মাঠে খেলছেন, তখন কি আর তাঁর ঘরে বসে থাকা সাজে? এএফপি

২ / ৭

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচ তখনো শুরুই হয়নি। কিন্তু ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস ঠিকই শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত সেই উচ্ছ্বাস নিয়েই গ্যালারি ছেড়েছেন তারা। রয়টার্স

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩ / ৭

ব্রাজিল–হাইতি ম্যাচে বসেছিল তারকাদের মিলনমেলা। গ্যালারিতে দেখা মেলে রোনালদো নাজারিও এবং কাকাদের (পেছনে)। এএফপি

৪ / ৭

দুই গোল করেছেন, একটু ভিন্নভাবে উদযাপন তো করতেই পারেন কুনিয়া! তাইতো এমন ‘হ্যাং টেন’ ভঙ্গি। এএফপি

৫ / ৭

ব্রাজিলের চেয়ে পিছিয়ে আছে দল। তাই বলে কি হতাশ হাইতির দর্শক? উচ্ছ্বাসে ফুটে উঠেছে ভিন্ন ছবি। রয়টার্স

৬ / ৭

ম্যাচের প্রথম ৪০ মিনিট দারুণ খেলেছিলেন রাফিনিয়া। এরপর চোট পেয়ে তিনি মাঠ ছাড়ায় কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ চওড়াই হলো। রয়টার্স

৭ / ৭

কোনো বাধাই আটকে রাখতে পারলো না ব্রাজিলকে। ম্যাচজুড়ে বারবার দেখা গেছে তাদের সেই চেনা ও অপ্রতিরোধ্য রূপ। শত চেষ্টার পরও হাইতি তাদের থামাতে পারেনি; শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে ব্রাজিল। রয়টার্স

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ