ব্রাজিলের অলিম্পিক স্বর্ণজয়ী কোচ রোজেরিও মিকালো বাংলাদেশের কোচ হতে চান
ব্রাজিলের অলিম্পিক স্বর্ণজয়ী কোচ বাংলাদেশের কোচ হতে চান

বাংলাদেশ ফুটবল দলের জন্য কোচ খোঁজার কাজ চলছে। তিন শতাধিক কোচের জীবনবৃত্তান্ত বাফুফেতে জমা পড়েছে। সেখান থেকে বাছাই করে জাতীয় দলের কোচ নিয়োগ করবে বাফুফে। সবশেষ খবর হচ্ছে, বাংলাদেশের কোচ হওয়ার জন্য আবেদন পাঠিয়েছেন বিশ্ব ফুটবল তারকা নেইমারের কোচ রোজেরিও মিকালো।

রোজেরিও মিকালোর কোচিং ক্যারিয়ার

৫৭ বছর বয়সী রোজেরিও মিকালোর কোচিং ভান্ডার পরিপূর্ণ। তার অধীনেই ২০১৬ সালে রিও অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয় করেছিল ব্রাজিল। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপ ফুটবলে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচ খেলতে পারেননি নেইমার। দুই বছর পর রিওডি জেনেরিওর স্টেডিয়াম মারাকানায় অলিম্পিক গেমস ফুটবল ফাইনালে আবার সেই জার্মানিকে পেয়েছিল ব্রাজিল। নেইমার খেলেছিলেন ম্যাচ। গোলও করেছিলেন। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটার ভাগ্য নির্ধারণ হয়েছিল টাইব্রেকিংয়ে। ব্রাজিল ৫-৪ গোলে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন রোজেরিও মিকালো। সেই কোচ এখন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে চায়।

আরও অভিজ্ঞতা

২০২৪ সালে মিশরের কোচ হয়ে প্যারিস অলিম্পিক গেমসে গিয়েছিলেন। কিন্তু উইকিপিডিয়ায় দেখা যায়, এখন তিনি মিশরের অনূর্ধ্ব-২০ দলের কোচ। এশিয়াতে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সৌদি আরবের ক্লাব আল হিলালে খেলে গেছেন নেইমার। সেই ক্লাবেরও কোচ ছিলেন রোজেরিও মিকালো। তার কোচিং ক্যারিয়ারে যেমন সাফল্য আছে, তেমনি ব্যর্থতার দায়ে বরখাস্ত হওয়ার অভিজ্ঞতাও রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাফুফের কোচ নিয়োগ প্রক্রিয়া

বাফুফে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। তাতে অনেকের আগ্রহ বাংলাদেশের কোচ হবেন। আগামী ৩০ এপ্রিল বায়োডাটা জমা দেওয়ার শেষ দিন। তিন শতাধিক বায়োডাটা জমা পড়লেও এখান থেকে বাছাই করে তালিকা কমিয়ে আনা হয়েছে। তালিকা ছোট করার জন্য বাফুফের সদস্য ছাঈদ হাসান কাননকে নিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা বসে ২৭ জনের একটা তালিকা করেছেন। তবে সেই তালিকায় নেই হ্যাভিয়ের কাবরেরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কাবরেরার ব্যর্থতা

হ্যাভিয়ের কাবরেরার ওপর বাফুফের একাধিক কর্মকর্তা ক্ষুব্ধ। কারণ হ্যাভিয়ের আজ পর্যন্ত ৯ নম্বর পজিশনের একজন স্ট্রাইকারের সন্ধান দিতে পারেননি। একজন নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে পারেননি। চার বছর দায়িত্ব পালন করেছেন কাবরেরা। কিন্তু তার সাফল্য নেই। বাফুফের দাবি, কাবরেরা চার বছর দায়িত্ব পালন করে সিনিয়র জাতীয় দলের বিকল্প দল তৈরি করতে পারেননি। তার বিরুদ্ধে অভিযোগ আরও: কাবরেরা ম্যাচ চলাকালীন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। কাকে নামালে ভালো হবে, কাকে তুলে নিয়ে ভালো হবে, সেটিই বুঝতে পারে না। বাফুফে বলছে, একজন কোচের বড় দায়িত্ব হচ্ছে ম্যাচ রীড করা ও বিদ্যুৎগতিতে সিদ্ধান্ত গ্রহণ করা। কাবরেরা সেই দিকটা পূরণ করতে পারেননি বলে জানিয়েছেন ছাঈদ হাসান কানন।

নতুন কোচের প্রত্যাশা

কানন জানিয়েছেন, তারা এমন একজন কোচ নিয়োগ দিতে চান যিনি শুধু জাতীয় দলই নয়, অন্যান্য লিগের খেলাও দেখবেন। খেলোয়াড় খুঁজবেন। বিকল্প দল তৈরি করবেন। তিনি বলেন, 'খেলা শেষ হলে কাবরেরা ছুটি কাটাতো। নিজের দেশের বাড়িতে বসে ভিডিওতে খেলা দেখতো। হাসান আল মামুন খেলা দেখতেন। কোচকে এতো টাকা বেতন দিয়ে কার কাছ থেকে কাজ আদায় করতে হবে। আমরা কোচ বাছাই করে দেব, বাকিটা বাফুফের সভাপতি আছেন, তিনি দেখবেন।'

বায়োডাটা জমা ও আলোচনা

বাংলাদেশ ফুটবল দলের জন্য কোচ নিয়োগ করতে বায়োডাটা গ্রহণ করছে। আর এতেই মুখরোচক আলোচনা করতে বাফুফের এক-দুই কর্মকর্তা ছোট পর্দা কাঁপিয়ে দিচ্ছে। এটা নিয়ে ব্যাপক আলোচনা, হইচই ফেলে দিয়েছে। দেশের ফুটবলে অন্য উচ্চতায় উঠে গেছে। বায়োডাটা নিয়ে ছোট পর্দায় বাফুফে সরগম। ইতালিয়ান কোচ কার্লো আনচোলেত্তিকে কোচ নিয়োগ দিয়েছিল ব্রাজিল। সেটা নিয়েও এত সরগরম হতে দেখা যায়নি।