বিশ্বকাপে ইরানের খেলায় মার্কিন বাধা নেই, শর্ত আইআরজিসি
বিশ্বকাপে ইরানের খেলায় মার্কিন বাধা নেই, শর্ত আইআরজিসি

চলছে যুদ্ধবিরতি। এখনও পুরোপুরি সমঝোতায় পৌঁছেনি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে খেলার বিষয়টি এখনও অনিশ্চিত। তবে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে একটি শর্ত দিয়েছেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, '২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের খেলোয়াড়দের অংশগ্রহণে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই। তবে খেলোয়াড়রা যেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কাউকে সঙ্গে নিতে না পারে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের (ফুটবলার) আসতে বাধা দেওয়া হয়েছে, এমন কোনো কথা বলা হয়নি।'

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'সমস্যা খেলোয়াড়দের নিয়ে নয়, বরং তাদের সঙ্গে আসা কিছু ব্যক্তি নিয়ে, যাদের মধ্যে কেউ কেউ আইআরজিসির সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা হয়তো তাদের দেশে প্রবেশের অনুমতি দিতে পারব না, তবে খেলোয়াড়দের ক্ষেত্রে এমন কোনো বাধা নেই।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইআরজিসি প্রসঙ্গ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের মাঝে অন্যতম আলোচিত নাম আইআরজিসি। ইরানের এই বিপ্লবী সামরিক বাহিনীর কাছে বেশ বিপর্যস্ত হয়েছে দেশ দুটি। ফলে তাদের কেউ যেন ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করে সেটাই এখন ভাবনা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। তিনি বলেন, 'তারা আইআরজিসির সন্ত্রাসীদের একটি দলকে আমাদের দেশে এনে সাংবাদিক বা প্রশিক্ষক সেজে থাকার ভান করতে দিতে পারে না।'

মার্কিন এই অবস্থান স্পষ্ট করে দেয় যে, ক্রীড়া ও রাজনীতি যেন মিশে না যায়, সেদিকে নজর রাখছে ওয়াশিংটন। ইরানের ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে পারলেও, তাদের প্রতিনিধিদলের মধ্যে আইআরজিসির কোনো সদস্য থাকলে তা বাধাগ্রস্ত হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ