লামিনে ইয়ামালের মৌসুম শেষ, বিশ্বকাপে খেলবেন
ইয়ামালের মৌসুম শেষ, বিশ্বকাপে খেলবেন

সেল্টা ভিগোর বিপক্ষে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লামিনে ইয়ামাল। তখনই শঙ্কা জেগেছিল যে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাবেন এই স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। চলতি মৌসুমের আর বার্সেলোনার হয়ে খেলতে পারবেন না তিনি। তবে ভালো খবর স্পেনের জন্য। বিশ্বকাপে খেলবেন এই স্ট্রাইকার।

বার্সেলোনার বিবৃতি

বার্সেলোনা জানিয়েছে, সুস্থ হয়ে ফিরতে পাঁচ সপ্তাহের মতো সময় লাগবে ইয়ামালের। যা স্বস্তি দিচ্ছে স্পেনকে। কারণ বিশ্বকাপের আগেই ফিট হয়ে ফিরতে পারবেন তিনি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, সেল্টা ভিগোর বিপক্ষে পেনাল্টি নেওয়ার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ইয়ামাল। এমআরআইয়ে তার চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রিহ্যাব প্রক্রিয়া ও বিশ্বকাপ

বিবৃতিতে আরও বলা হয়েছে, রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ইয়ামালকে। মৌসুমের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না তিনি। স্পেন জাতীয় দলকে সুখবর দিয়ে বিবৃতিতে বার্সা জানায়, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন ইয়ামাল। যেহেতু বিশ্বকাপ শুরু হতে এখনও ৫০ দিনের মতো বাকি, সেই হিসাবে ফুল ফিটের ইয়ামালকেই পাওয়ার কথা স্পেনের।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ