প্রীতি ম্যাচে সান মারিনোর মুখোমুখি বাংলাদেশ, সমীহ প্রকাশ প্রতিপক্ষ কোচের
প্রীতি ম্যাচে সান মারিনোর মুখোমুখি বাংলাদেশ

আজ রাত ১১টায় ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে সান মারিনোর। ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে তলানিতে থাকা সান মারিনোর চেয়ে ৩০ ধাপ এগিয়ে বাংলাদেশ। ম্যাচের আগে বাংলাদেশ দল নিয়ে সমীহ জাগানিয়া কথা বলেছেন স্বাগতিকদের কোচ নিজেই।

সান মারিনো কোচের প্রশংসা

সান মারিনোর ইতালিয়ান হেড কোচ রবার্তো সেভোলি বলেছেন, “বাংলাদেশ দলে কয়েকজন দ্রুতগতির খেলোয়াড় রয়েছে। বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে খুবই ভালো।” সপ্তাহ দু’য়েক আগে বাংলাদেশ দলে নতুন কোচ হিসেবে থমাস ডুলি যোগ দিয়েছেন। সান মারিনো কোচ এ নিয়ে বলেন, “বাংলাদেশ নতুন কোচ এসেছে। নিশ্চয়ই তিনি নতুন কিছু করার চেষ্টা করবেন।”

স্টেডিয়ামে বাংলাদেশি দর্শক

সান মারিনো ক্ষুদ্র দেশ। তাই তাদের স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতাও কম। হাজার পাঁচেক দর্শক গ্যালারির মধ্যে বাংলাদেশি প্রবাসী থাকবেন অনেকে। এটা নিয়ে কোচের প্রতিক্রিয়া, “স্টেডিয়ামে অনেক বাংলাদেশি আসবে। ইউরোপে বাংলাদেশ ইউরোপিয়ান দলের সঙ্গে খেলছে তাদের ভিন্ন রকম অনুভূতি থাকবে। তবে সান মারিনো দৃষ্টিকোণ থেকে মাঠে এর কোনও প্রভাব পড়বে না।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সান মারিনো ফরোয়ার্ডের বক্তব্য

সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে এসেছিলেন সান মারিনো ফরোয়ার্ড ফিলিপ্পো ভার্দে। তিনি বলেন, “বাংলাদেশ ও এশিয়ান দলের সঙ্গে আমরা প্রথম মুখোমুখি হচ্ছি। ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আমরা সাধারণত ডিফেন্সিভ অ্যাপ্রোচে থাকি। এই ম্যাচে একটু অফেন্সিভ খেলা হতে পারে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ