বিশ্বকাপ ২০২৬: স্পেনকে শিরোপার দাবিদার দেখছে অপ্টা সুপারকম্পিউটার
বিশ্বকাপ ২০২৬: স্পেন শিরোপার দাবিদার অপ্টার মতে

১১ জুন পর্দা উঠছে ফুটবলের মহাযজ্ঞের। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ, যার আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি গ্রুপের সম্ভাবনা নিয়ে পূর্বাভাস প্রকাশ করেছে অপ্টা সুপারকম্পিউটার।

শিরোপার দৌড়ে স্পেন সবার উপরে

অপ্টা সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনই এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার। তাদের হিসাব অনুযায়ী, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স এবং ইউরো ফাইনালিস্ট ইংল্যান্ডও শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে।

গ্রুপভিত্তিক পূর্বাভাস

গ্রুপ ‘এ’

এই গ্রুপে রয়েছে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেকিয়া। অপ্টার মতে, এখান থেকে সরাসরি নকআউটে যাবে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রুপ ‘বি’

স্বাগতিক কানাডার প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড। এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ধরা হয়েছে স্বাগতিক কানাডাকে।

গ্রুপ ‘সি’

ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অপ্টার মতে এই গ্রুপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল, আর দ্বিতীয় হবে মরক্কো।

গ্রুপ ‘ডি’

স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক। যুক্তরাষ্ট্র গ্রুপ চ্যাম্পিয়ন হলেও তুরস্ক বাদ পড়বে বলে মত অপ্টার।

গ্রুপ ‘ই’

চমক দেখাবে কুরাসাও। জার্মানির সঙ্গে তারাও সরাসরি যাবে নকআউটে।

গ্রুপ ‘এফ’

নেদারল্যান্ডস ও জাপান যাবে পরের পর্বে।

গ্রুপ ‘জে’

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

গ্রুপ ‘এল’

ইংল্যান্ডের সঙ্গে আছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ